1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড রূপপুর প্রকল্পের EPCC চুক্তি ও অর্থায়ন বিষয়ে কি বলছে এনপিসিবিএল তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

ঈদের আনন্দ নেই ঈশ্বরদী জংশন ষ্টেশনের ভাসমান মানুষের জীবনে

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
Oplus_132098

‘পবিত্র ঈদুল ফিতর’ সবচেয়ে আনন্দময় ধর্মীয় উৎসব। কিন্তু ঈশ্বরদী জংশন ষ্টেশনের ভাসমান ও ছিন্নমূল মানুষের জীবনে ঈদের আনন্দ বয়ে আনে না। এখানকার শতাধিক ছিন্নমূল ও ভাসমান মানুষ এবারও ঈদের কোনো ছোঁয়া লাগেনি।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিনও গোটা ঈশ্বরদী জংশন ষ্টেশন, রেলওয়ে বুকিং অফিস, মালগুদাম ও বাসটার্মিনাল এলাকায় এদের বিচ্ছিন্নভাবে দেখা গেছে। এই স্থানগুলোতে এ ধরনের মানুষকে দল বেঁধে থাকতে দেখা যায়। ভাসমান এসব মানুষের স্থানীয় আইডি না থাকায় সরকারি সাহায্য বা ভিজিএফ সাহায্য পাননি। ফলে উৎসবের দিনও হয়ে গেছে বর্ণহীন।

বিত্ত বৈভবের আড়ালে থাকা এসব হতদরিদ্র মানুষরা জানান, প্রতিনিয়তই তাদের ব্যস্ত থাকতে হয় জীবন বাঁচিয়ে রাখার সংগ্রামে। আর বড় বড় স্যারদের কাছে হাত পেতে টাকা পেলেই তা দিয়ে কিনে খাওয়া হয় খাবার।

রেলওয়ে বুকিং অফিসের পাশে ওভারব্রিজে চলাচলরত সবার কাছে সাহায্য চাচ্ছিলেন ষাটোর্ধ বৃদ্ধ মোবারক হোসেন। তিনি বলেন, ছেলেরা বিয়ে করে যার যার মতো সংসার পেতেছে। ছোট মেয়েটাও অসুস্থ। ওদের মা মারা গেছে দশ মাস আগে। তাই এখন সবার সাহায্য নিয়েই চলতে হয়। আমাদের ঈদে নেই আনন্দ।

ঈশ্বরদী জংশনের ৩-৪ নম্বর প্লাটফর্মের দক্ষিণ পাশে ময়লা আর ছেঁড়া কাপড় পরে বসেছিলেন বৃদ্ধা রোমেলা বেগম। কান্ত, শ্রান্ত, বিষন্ন মুখ। রোমেলা বেগম বলেন, ভিক্ষা করে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু এভাবে কী আর চলে। ঈদের দিনে সকালে কিছু সেমাই ও রুটি পেয়ে ওইগুলাই খাইছি। এটাই আমার ঈদ।

নাটোরের সিংড়া এলকার সাজ্জাদ আলী (৬৫) সঙ্গে প্লাটফর্মের ওইস্থানেই কথা হয়। গ্রামের বাড়িতে পৈত্রিক কয়েক শতক জমি যা ছিল, তাই বেঁচে রোগের চিকিৎসা করিয়েছেন। ভিটে-মাটি না থাকায় চলে এসেছেন ঈশ্বরদীতে। সেই থেকে ষ্টেশনেই জীবন কাটে। ভিক্ষাবৃত্তি করেই চলছে জীবন। রমজান আর ঈদ মিলিয়ে ভিক্ষা অন্য সময়ের চেয়ে বেশি পাওয়া যায় বলে জানালেন তিনি। কিন্তু ঈদ উপলক্ষে সরকারি কোনো সহায়তা তিনি পাননি।

অবহেলা আর বঞ্চনার শিকার চাটমোহরের জোঁকাদহ গ্রামের লতিফুর রহমানের জীবনে ঈদ বয়ে আনতে পারেনি নিরলস আনন্দ। তিন সন্তানের মধ্যে ১২ ও ১৪ বছরের দুটি ছেলেকে চা ষ্টল ও গ্যারেজে কাজে দিয়েছেন। স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করেন। দশদিন আগে এসেছেন ঈশ্বরদীতে। থাকছেন বুকিং অফিস ও প্লাটফর্ম এলাকায়। ফিতরা ও জাকাত তোলার সাথে সাথে ভিক্ষা করেছেন। তিনি বলেন, কয়েকদিনে বেশকিছু সহযোগিতা পেয়েছি। সকালে সেমাই-রুটি বাড়ি বাড়ি ঘুরে চেয়ে এনে খেয়েছি। দুপুরে আবার বের হবো। আজকে ভালো জিনিষ খেতে পাইছি। তবে সমস্যা হচ্ছে থাকা নিয়ে। ষ্টেশনের পুলিশ বার বার চলে যেতে বলছে। আজকে ট্রেন চলছে না। কোথায় কিভাবে যাব বুঝতে পারছি না।

তবুও অল্পতেই তুষ্ট থাকতে চাওয়া এ মানুষগুলো ঈদ এলে উচ্ছাসিত হতে পারেন না। ছিন্নমূল শিশুদের শরীরে নতুন জামা ভাগ্যে জোটেনি। এসব ভাসমান পরিবারের কাছে ঈদ মানে যেন অন্ধকার। কেননা ঈদ উৎসবের তার পরিবারের শিশুদের যে বায়না থাকে, তা মেটাতে পারেন না তারা। যেখানে তাদের দিনের খাবার জোগাতেই অনেক কষ্ট, সেখানে ঈদের আনন্দে পরিবারের চাহিদা মেটাতে না পেরে উৎসবের দিনও তাদের কাছে বর্ণহীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!