1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড রূপপুর প্রকল্পের EPCC চুক্তি ও অর্থায়ন বিষয়ে কি বলছে এনপিসিবিএল তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়ইচারা এলাকার মৃত আহাদ আলীর ছেলে মো. রবিউল ইসলাম (৪০) এবং একই এলাকার নুরুন্নবীর ছেলে মো. নাঈম (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বড়ইচারা, রূপপুর ও সাহাপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে একযোগে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. জামালুর রহমান, উপ-পরিদর্শক সোহান এবং উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন। আদালত উপস্থাপিত তথ্য-প্রমাণ ও অপরাধের গুরুত্ব বিবেচনায় তাঁদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাঁদের পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিস্তার রোধে জেলা জুড়ে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক নির্মূলে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!