1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঈশ্বরদীতে যুবদলের দোয়া মাহফিল

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
Oplus_131072

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা, কর্মী ও সুধিজন অংশগ্রহন করেন।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহব্বায়ক জাকির হোসেন জুয়েল। প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন হীরক।

অন্যান্য অতিথিদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক সভাপতি নূরে আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, পৌর যুবদলের সদস্য সচিব প্রতীক, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।

এছাড়াও জিতু, রিপন সাইদুল মুকুল, আসাদ, পলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!