1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

সাত দফা দাবিতে ঈশ্বরদী হাসপাতাল সড়কে জেলা প্রজনন কর্মকর্তার অফিসের সামনে রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ানরা মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘ ১৯ মাস বেতন পাচ্ছিনা। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। রোদ-বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করি। দেশের মানুষের মাংস এবং দুধের চাহিদা আমরা মিটিয়ে থাকি। বিশ্বের কোথাও কাজ করার পর বেতন নেই এমন ঘটনা নজিরবিহীন। আমাদের উপর বৈষম্য করা হচ্ছে বলে মনে করি। সামনে ঈদ, পরিবারের সদস্যদের জন্য কিছুই কেনাকাটা করতে পারিনি। দাবি না মানা হলে আগামীতে এক দফায় রূপান্তরিত করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিব।

সভাপতিত্ব করেন প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ান পাবনা জেলা সভাপতি নুরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। বক্তব্য রাখেন কার্যকরী সহ-সভাপতি সাহাবুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক, চাটমোহরের সভাপতি আশরাফুল ইসলাম, সাঁথিয়ার সভাপতি আলমগীর হোসেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনসুর হোসেন, প্রচার সম্পাদক আলাউদ্দিন আলী আজাদ ও অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!