1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো কৃষকের ৫ টি বসতঘর

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ঈশ্বরদীর গোকুলনগর এলাকায় শফের প্রামানিক নামে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৬-৭ লাখ তি হয়েছে বলে ভূক্তভোগী কৃষক দাবি করেছেন।

শনিবার (১৫ মার্চ) সকাল ১১ টার দিকে পৌরসভার গোকুলনগর মাদ্রাসাপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্থ ওই কৃষকের ছেলে মো. আশরাফুল ইসলাম জানান, হঠাৎ বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে হালকা আগুনের ফুলকি দেখে বিদ্যুতের সংযোগ লাইন বন্ধ করে দেওয়া হয়। এরপরও মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততণে বাড়ির ৫ টি বসতঘর ও ঘরের সবকিছু ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু বাড়ির কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সব পুড়ে গেছে। শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!