1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

চাঁদাবাজির অভিযোগে পাবনায় এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাস গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের হুমকি দিয়ে এক ব্যবসায়ীকে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দান পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত মোবারক বিশ্বাস ময়দান পাড়ার মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে এবং এটিএন বাংলা ও দৈনিক খবরপত্রের পাবনা প্রতিনিধি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি পাবনার কোমরপুরের তামান্ন এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে বিপুল অংকের টাকা দাবি করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তার নিজ বাসা থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!