1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি ও প্রেসক্লাবের নবনির্বাচিতদের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নের্তৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। সোমবার (১০ মার্চ ) সন্ধ্যায় শহরের রেলগেটস্থ জাকারিয়া এন্টারপ্রাইজে নবনির্বাচিতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শিল্প ও বণিক সমিতির নেতাদের উদ্দেশ্যে জাকারিয়া পিন্টু বলেন, যে কোন প্রয়োজনে এবং সকল প্রকার সহযোগিতা দিতে আমি সবসময় প্রস্তুত। বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার পাশাপাশি ঈদের বাজারে যেসব মা ও বোনেরা আসবে তাদেরও সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই নিরাপত্তাদানের জন্য যদি লোকবল প্রয়োজন হয় তাহলে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা এই সহযোগিতা দিতেও প্রস্তুত রয়েছি। কমিটির নেতাদের ধৈয্যশীল হয়ে বুদ্ধিমত্তার সাথে বাজারের সমস্যার সমাধানের আহব্বান জানিয়ে পিন্টু বলেন,বাজারের সিসি ক্যামেরাগুলো সচল আছে কিনা দেখতে হবে। যদি কোথায়ও লিকেজ থাকে তাহলে আমি আর্থিকভাবেও সহযোগিতা করব।

শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি নান্নু রহমানের নের্তৃত্বে এসময় সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, সাধারণ গ্রুপের নির্বাহী সদস্য আসাদুজ্জামান আশা, আবু সাঈদ লিটন, আবুল কালাম আজাদ, সাঈফ হাসান সেলিম, মাসুম পারভেজ কল্লোল, রবিউল আউয়াল সজিব, শাহ্ নেওয়াজ তারেক পল, সহযোগী গ্রুপের সদস্য সেলিম আহমেদ, আকরাম হোসেন বাবু, ওহিদুজ্জামান মিন্টু, রাজেশ কুমার সরাফ ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।

পরে ঈশ্বরদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্য ও সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান জাকারিয়া পিন্টু। এসময় সভাপতি আজিজুর রহমান শাহীন, সহ-সভাপতি সুমার খান, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, মহিদুল ইসলাম, ওহিদুজ্জামান টিপু, রেজাউল করিম ফেরদৌস, রিফাজ বিশ্বাস লালনসহ সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!