1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে শিক্ষকদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) শহরের আলহাজ্ব মোড়ে দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের পাবনা জেলার প্রধান উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের পাবনা জেলা সভাপতি ও পাবনা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ইকবাল হোসাইন, দাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ফেডারেশনের ঈশ্বরদী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ডা: নুরুজ্জামান প্রামানিক ও পাবনা জেলা সেক্রেটারি মো. ইদ্রিস আলী।

ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, ঈশ্বরদী উপজেলা ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা রফিউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডল প্রমুখ এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

সঞ্চালনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সেক্রেটারি প্রভাষক রিয়াজুল হক। ইফতার মাহফিলে ঈশ্বরদীর বিভিন্ন স্কুল কলেজের তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!