1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে সুলভ মূল্যের দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

স্বল্প আয়ের মানুষের জন্য ঈশ্বরদী শহরের কলেজ রোডে সুলভ মূল্যের দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে সুলভ মূল্যের দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী। উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ আকলিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ.কে.এস.এম মুশাররফ হোসেন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা: অন্তিম কুমার সরকার ও পাবনা ভেটেরিনারি পাবলিক হেলথের ডা: সেলিম হোসেন সেখ।

তন্ময় ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আমিরুল ইসলাম ও রশ্মি ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ রকিবুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমিষেই শক্তি আমিষেই মুক্তি। পবিত্র মাহে রমজান মাসে রোজাদারদের আমিষের কথা চিন্তা করে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হলো। স্বল্প আয়ের মানুষ বাজার থেকে বেশি দামে দুধ এবং ডিম কিনতে পারেন না। তাদের কথা চিন্তা করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেবিনারি হাসপাতাল ঈশ্বরদীর আয়োজনে এবং তন্ময় ডেইরি ফার্ম ও রশ্মি ডেইরি ফার্মের সহযোগিতায় বিক্রয় কেন্দ্র খোলা হলো। এখান থেকে স্বল্প আয়ের মানুষেরা সহজেই আমিষের চাহিদা পূরণে দুধ ও ডিম ক্রয় করতে পারবেন। এই বিক্রয় কেন্দ্র থেকে একজন ব্যক্তি দুই কেজি দুধ এবং দুই হালি ডিম ক্রয় করতে পারবেন। প্রতি লিটার দূধ ৬০ টাকা এবং প্রতি হালি ডিম ৩৬ টাকায় বিক্রয় হবে। স্বল্প আয়ের মানুষ এখান থেকে দুধ ও ডিম কিনে আমিশের চাহিদা পূরণ করতে পারবেন। এই বিক্রয় কেন্দ্রের দুধ খাঁটি এবং ভেজালমুক্ত। এলাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখে আগামীতেও সুলভ মূল্যে আরও বেশি দুধ ও ডিমের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!