1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

কৃষির উন্নয়নে ঈশ্বরদীতে কৃষক-কামার-উপজাতি ও পুলিশের মতবিনিময় সভা

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

‘নতুন বাংলাদেশ সৃষ্টিতে কৃষিই হবে বড় শক্তি’ এই স্লোগাণে ঈশ্বরদীতে কৃষক-কামার-উপজাতি ও পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে মুলাডুলির পতিরাজপুর জোয়াদ্দার মৎস্য খামারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কৃষকের অন্তরে আত্মবিশ্বাসের জয়াগা তৈরীতে রাষ্ট্রিয় কাঠামোয় একটি বড় অংশ বাংলাদেশ পুলিশ বাহিনী। তাই নতুন বাংলাদেশ সৃষ্টিতে পুলিশ ও কৃষকের বন্ধুত্ব গড়ে তোলাই হবে রোল মডেল। নতুন উচ্চতায় কৃষকের বন্ধু হবে বাংলাদেশ পুলিশ।

সভার প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান বলেন, কৃষি বাংলাদেশের প্রাণ। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচেনে কৃষির রয়েছে অবদান। কৃষি আমাদের খাদ্য, বস্ত্র ও ঔষধের কাঁচামাল যোগায়। কৃষকের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এনজিও ও কৃষি বিভাগের সাথে সমন্বয় সাধন প্রয়োজন।

আইন মেনে কৃষিপণ্য সড়কে চলাচলে বাধাগ্রস্থতা দূরীকরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা কৃষকের পাশে থেকে নিরাপত্তার জন্য সকল সহযোগীতা দিতে প্রস্তুত। কৃষকদের সংগঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরো বলেন, সংগঠন হতে হবে অরাজনৈতিক এবং প্রতি বছর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। রাজশাহীতে কৃষি পণ্যের বিক্রয়কেন্দ্র খোলার বিষয়ে সহযোগীতার আশ্বাস দিয়ে তিনি বলেন, কামারদেরও ট্রেনিং এর ব্যবস্থা এবং কৃষি যন্ত্রপাতির বিক্রয়কেন্দ্র খুলতে হবে। উপজাতিদের জন্য ত্রাণ সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সভার সভাপতি ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশা কৃষকের ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে পুলিশের বিশেষ ভূমিকার জন্য ১৪ দফা সুপারিশ উপস্থাপন করেন। কৃষিপণ্য পরিবহনে সড়কে ব্যাটারি ও ইঞ্জিনচালিত যানবাহন নির্বিঘ্নে চলাচলের সুব্যবস্থার দাবী জানিয়ে তিনি বলেন, বিশ্বরোড, হাইওয়ের সংযোগস্থল ও বিভিন্ন মোড়ে নিরাপত্তার নামে পুলিশী হয়রাণির পরিবর্তে সহযোগীতার উদাহরণ সৃষ্টি করতে হবে।

জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ কৃষক ও পুলিশের সেতুবন্ধন তৈরীতে পদক্ষেপ গ্রহনের আহব্বান জানিয়ে বলেন, অবহেলিত এক জনগোষ্ঠির নাম কামার। কৃষি যন্ত্রপাতি তৈরীতে তাদের সুপ্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন প্রয়োজন।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ ট্রেনিং এর পুলিশ সুপার বিলাল হোসেন ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পদকপ্রাপ্ত আব্দুল জলিল কিতাব মন্ডল, খামার মালিক মোতালেব জোয়াদ্দার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!