1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে বিএনপি নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালের দিকে পাকশীর রূপপুর বিবিসি বাজার সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত আরিফুল ইসলাম আরিফ (৩৫) পাকশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাকশীর নতুন রূপপুরে বিএনপি নেতা আশরাফ আলীর ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন আরিফ জানান, মোটরসাইকেল নিয়ে আসার পথে রূপপুর বিবিসি বাজারের কাছে কতিপয় দূর্বৃত্ত গতিরোধ করে মারধর করে। তবে কি কারণে তারা মারধর করেছে সেটা তিনি বলতে পারেননি। এবিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেবেন বলে জানান।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, হামলার খবর পেয়েছি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!