1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা: বিএনপি’র দুঃখ প্রকাশ ও ঘটনা তদন্তের অনুরোধ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ও ঘটনা তদন্তের অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী বিএনপি’র নেতৃবৃন্দ। উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম ফজলুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জাকারিয়া পিন্টু ও মকলেছুর রহমান বাবলুসহ ঈশ্বরদী বিএনপির ৪৭ জন নেতা-কর্মির নামে শেখ হাসিনার ট্রেনে হামলার মিথ্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের আপিল বিভাগে গত ৫ ফেব্রুয়ারি রায় ঘোষনা করা হয়। রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ের সময় ঢাকা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। আমরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করছি। সেদিনের প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে আমাদের নেতা-কর্মীদের আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল হাইকোর্ট প্রাঙ্গণে কোন বিশৃঙ্খলা করা যাবে না। সেসময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানকে উপস্থিত ২/৩ জন অচেনা যুবক এসে ধাক্কা দেয় ও পেছন থেকে শার্টের কলার চেপে ধরে। এর পরপরই অচেনা ওই যুবকেরা সাংবাদিকের উপর চড়াও হয় এবং তাদের মারধর করে আহত করেন। প্রকৃত এই ঘটনার ভিডিও আমাদের কাছে রয়েছে। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলাকারী ওই যুবকদের ধরতে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। দলের কেউ তাদের চিনতে পারেনি। পরে মেহেদী হাসানকে এঘটনার জন্য দায়ী করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র থেকে বহিস্কার করা হয়।

আমরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের থেকে এই বহিস্কারাদেশের প্রতি সম্মান রেখে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাদের অনুরোধ করছি, আপনাদের সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে। আপনারা ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে ও প্রকৃত ঘটনা তদন্ত করে পূনঃসিদ্ধান্ত গ্রহনের জন্য আবেদন জানাচ্ছি। প্রকৃত দোষীদের সাংগঠনিক শাস্তির আওতায় আনা হোক এটা আমাদেরও চাওয়া।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আহসান হাবিব, জাহিদুর রহমান পাতা, বিষ্টু সরকার, আমিনুর রহমান স্বপন, শামসুজ্জোহা পিপ্পু, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবির দুলাল, সাহাবুদ্দিন সেন্টু, ইসলাম হোসেন জুয়েল, এনামুল হক, আনোয়ার হোসেন জুনি, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন জুয়েল, আব্দুর রাজ্জাক ফিরোজসহ মামলা থেকে খালাস পাওয়া বিএনপির নেতা, তাদের পরিবার ও বিএনপির শত শত নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!