1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের বহিষ্কার আদেশে প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে অবস্থান কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

স্বেচ্ছাসেবক দলের ঈশ্বরদী উপজেলা কমিটির সদস্য সচিব মেহেদী হাসানের বহিষ্কারের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘাটন ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা তৃণমূল বিএনপির ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ঈশ্বরদী রেলগেটে এই অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচি বক্তারা বলেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানকে দলের সর্বোচ্চ পর্যায়ের কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিগত শেখ হাসিনার শাসন আমলে সাড়ে ১৫ বছর বিএনপির দলীয় নেতা-কর্মীর হামলা ও মামলার শিকার হয়েছে। মিথ্যা মামলায় ঈশ্বরদীর ৪৭ নেতাকর্মীকে কারাবন্দি করে ঈশ্বরদীতে বিএনপি’র রাজনীতিকে অভিভাবক শূন্য করা হয়েছিল। এসময় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হামলা-মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে ঈশ্বরদীর বিএনপিকে উজ্জীবিত রাখতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সফলভাবে পালন করেছেন। হামলা ও মামলার শিকার নেতাকর্মীদের পাশে থেকেছেন। ফলে বিএনপির নেতাকর্মীরা নিজেদের রাজনৈতিক অভিভাবক শূন্য মনে করেনি।

বক্তারা আরো বলেন, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সদস্য সচিব মেহেদী হাসান মাঠে উপস্থিত থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করে রেখেছিল। দলের জন্য নিবেদিত প্রাণ মেহেদী হাসানের মত কর্মীদের বিএনপিতে প্রয়োজন। তাই তার ভুল ক্ষমা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন এটা কেন্দ্রীয় নেতাদের নিকট আমাদের দাবি ও প্রত্যাশা ।

অবস্থান কর্মসূচিতে পাকশী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম মামুনুর রশিদ নান্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক, বিএনপি নেতা আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের ২নং ওয়ার্ড কমিটির যুগ্ন আহবায়ক মিলন কুমার দাস,পাকশী ইউনিয়ন যুবদল নেতা আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর হোসেন রনি, উপজেলা যুবদলের সদস্য শাহরিয়ার হোসেন সাহান ও রবিউল ইসলাম প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!