1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বিএনপি’র মৃত্যুদন্ডপ্রাপ্ত ৯ জনসহ ৪৭ নেতার খালাসের রায় ঘোষণায় ঈশ্বরদীতে আনন্দ মিছিল

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বিএনপি’র মৃত্যুদন্ডপ্রাপ্ত ৯ জনসহ ৪৭ নেতার খালাসের খবরে ঈশ্বরদীতে দফায় দফায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিল ছাড়াও বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা রেলগেট বাস টার্মিনালে, বাজারে, পোস্ট অফিস ও আলহাজ্ব মোড়ে বাদ্য-বাজনা নিয়ে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈশ্বরদী রেলস্টেশনে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডাদেশ পাওয়া বিএনপি’র ৯ জনসহ সকলকে খালাসের আদেশ দেন হাইকোর্ট।

রেলগেট থেকে বের হওয়া আনন্দ মিছিলের নের্তৃত্ব দেন উপজেলা বিএনপি’র প্রস্তাবিত কমিটির আহব্বায়ক আহসান হাবিব, পৌর বিএনপি’র প্রস্তাবিত কমিটির আহব্বায়ক এস এম ফজলুর রহমান, যুগ্ম আহব্বায়ক আতাউর রহমান পাতা, সদস্য সচিব বিষ্টু কুমার সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের এস এম মামুনর রশীদ নান্টু প্রমূখ। মিছিলে শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে পথসভায় এস এম ফজলুর রহমান বলেন, এটি ছিল মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট মামলা। যে ঘটনায় একজন নেতা-কর্মীও আহত হয়নি। অথচ সেই মামলায় ফরমায়েশি রায়ে ৯ জনের মৃত্যুদন্ডসহ ৪৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজার আদেশ দেওয়া হয়। এই রায়ের উদ্দেশ্য ঈশ্বরদীতে বিএনপি’র নের্তৃত্ব শুণ্য করে দেওয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!