1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে সাজ্জাদ হোসেন সাগর (৫২) নামের এক বৃদ্ধের রহুস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে পাকশী যুক্ততলা লাইন পাড়ার নিজ বাসা থেকে নাক দিয়ে রক্ত বের হওয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার হয়।
 নিহত সাজ্জাদ হোসেন সাগর নওগাঁর বদলগাছি উপজেলা টয়নারী গ্ৰামের মৃত আব্দুল সামাদের ছেলে। তিনি দীর্ঘ ১৫-২০ বছর যাবত ঈশ্বরদীর পাকশী যুক্ততলা লাইন পাড়া এলাকায় বসবাস করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়,  প্রতিবেশি এক ছোট মেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানের খাবার দিতে গিয়ে বৃদ্ধের বাসার বাসা দরজা খোলা দেখতে পায়। ভেতরে ঢুকে দেখে বৃদ্ধ সাগরের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তার মাথার কাছে জমির দলিল পরে রয়েছে। পায়ের দিকে হাতুড়ি ও দাও এবং বটি পরে আছে। বিষয়টি দেখে ওই শিশু কন্যাটি এলাকাবাসীদের খবর দেয়।
পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাক দিয়ে রক্ত বের হওয়া মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
নিহতের স্ত্রীর বোনের মেয়ে কাকলি খাতুন জানান, গত তিন বছর আগে তার খালা মারা যান। তখন থেকেই খালু (সাগর) একাই এই বাসায় থাকতেন । কাকলি আরো জানান, তার খালু বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এক মাস আগে তাকে তার পছন্দের খাবার খাইয়ে গিয়েছি। আর ওষুধ কিনে দিয়েছি ‌। আজকে খালুর মৃত্যুর খবর শুনে পাবনা থেকে এসেছি।  খালু অসুস্থতা জনিত কারনে মারা যেতে পারেন বলে তার ধারণা।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, মৃত্যুর কারন জানতে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট দেখে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!