1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ঈশ্বরদী সরকারি কলেজ শাখার সহ-সমন্বয়ক ইব্রাহিম রহমানের (২১) ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনায় পুলিশী অভিযানে হাসিবুল ইসলাম ওরফে সাব্বির (২৭) গ্রেফতার হয়েছে। হাসিবুল ইসলামকে বক্তারপুর গ্রাম থেকে ২৪ জানুয়ারী গভীর রাতে আটক করা হয়। হাসিবুল ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনির ভাগ্নে এবং ওই গ্রামের বেল্লাল হোসেনের পুত্র।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার ) রাতে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনের গলিতে লোহার পাইপ দিয়ে পিটিয়ে সহ-সমন্বয়ক ইব্রাহিম রহমানকে আহত করা হয়। এঘটনায় আহত ছাত্রনেতা ইব্রাহিম গত ২৪ জানুয়ারী থানায় মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের শাকিল হোসেন ও রিফাত হোসেনকে নামীয় এবং আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মামলা নম্বর-৩৩।

তিনি আরো জানান, ঘটনার পর হতেই ঈশ্বরদী থানা ও ফাঁড়ির পুলিশ রাতভর যৌথ অভিযান শুরু করে। অভিযানকালে মামলার প্রধান আসামী শাকিলের অন্যতম সহচর হাসিবুল ইসলাম ওরফে সাব্বিরকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে ঈশ্বরদীতে ব্যাপক পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!