1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মন্ডলের গণসংযোগ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজারে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, পাবনা জেলা আমির এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি গণসংযোগ করেন।

গণসংযোগকালে অধ্যাপক আবু তালেব মন্ডল বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরাও তাঁকে শুভেচ্ছা জানান।

গণসংযোগ শেষে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, বিবিসি বাজারের ব্যবসায়ীদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে এবং জনগণের সমর্থন নিয়ে আগামীতে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

গণসংযোগের সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, উপজেলা সেক্রেটারী মো. সাইদুল ইসলাম, উপজেলা আইন ও মানব সম্পদ সেক্রেটারি হাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, ওলামা সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন পান্না, পাকশী ইউনিয়ন আমির ডা. ইবনুল কায়সার রাজ, সেক্রেটারী হাফেজ সানোয়ার হোসেন শহিন, জামায়াত নেতা ও ইউপি সদস্য আবুল হাশেম, মাহমুদ হোসেন শাজাহান, কবির আহমেদ,
ইউনিয়ন জামায়াত নেতা ডা. নুর এ এলাহী, হাসানুল হক মেজবাহ, হাফেজ আব্দুস সবুর, ডা. শাকিল সাজ্জাদ রনি, ১ নং ওয়ার্ড সভাপতি রাজু আহমেদ, ২ নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি মো. রিয়াজুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মনিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা নান্নু, ৮ নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন পিন্টুসহ পাকশী ইউনিয়নের ওয়ার্ড সেক্রেটারি ও বিভিন্ন ইউনিটের সভাপতি-সেক্রেটারিসহ দুই শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!