1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের চুরিকৃত মালামালসহ ২ চোর আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ানদের সাব-ঠিকাদারি ফ্যাসিনেট বাংলাদেশ কোম্পানির চুরি যাওয়া লোহার মুল্যবান তার ও অন্যান্য মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) কোম্পানিটির পক্ষ থেকে মামলা দায়েরের পর বিকেলে তাদের পাবনা জেল হাজতে প্রেরন করা হয়েছে। মালামালসহ চোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

আটককৃতরা হলেন, উপজেলার চররূপপুর গ্রামের মৃত আবু সরদারের ছেলে মজনু সরদার (৪৫) ও মন্টু সরদার (৪০)।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নয়ন কুমার সাহা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের তরিকুল ইসলামের ইট ভাটার পাশে পদ্মা নদীর চর হতে প্রকল্পের চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে আটক করেন।

উদ্ধারকৃত মালামালের মধ্যে পারমানবিক চুল্লির ভবন ও কুলিং টাওয়ারে টানা দেওয়ার লোহার তৈরি বিশেষ ক্যাবলের ৯ টি পুরাতন স্ট্রেন রোল ও ইস্পাতের বড় সাইজের বড় সাইজের মুল্যবান ধাতবপাত। যার আনুমানিক মুল্য লক্ষ লক্ষ টাকা বলে জানা গেছে।

জানা গেছে, চোরের সিন্ডিকেট প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে প্রকল্পের দণি পাশে পদ্মানদী দিয়ে নৌকায় করে চুরিকৃত মালামাল নিরাপদ স্থানে নিয়ে যায়।

ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে আটক করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!