1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে খেজুরের রস পান করে একই পরিবারের ৫ জন হাসপাতালে

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে খেজুরের রস পান করে একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তরা উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া-বরামপুর গ্রামের বাসিন্দা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্তরা ভর্তি রয়েছে বলে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) পরিবারের প্রধান ইদ্রিস আলী জানিয়েছেন।

আক্রান্তদের মধ্যে রয়েছে আয়েশা খাতুন (৫৫), শিল্পী খাতুন (২৮), প্রিয়া খাতুন (২৬), ইফাত রহমান (১২) এবং আবরার আদিব (৬)। এরা ইদ্রিস আলীর পরিবারের স্ত্রী ও তিন সন্তান এবং ভাইয়ের স্ত্রী।

ইদ্রিস আলী জানান, গত ১৯ জানুয়ারী সকালে পরিবারের আক্রান্তরা খেজুরের রস পান করে। রাত সাড়ে ১০টার দিকে প্রথমে ২ জনের বমি, বার বার পাতলা পায়খানা এবং কাঁপুনি দিয়ে জ্বর-সর্দি-কাশি শুরু হয়। রাত ১টার দিকে অন্য ৩ জনেরও একই উপসর্গ দেখা দেয়। ২০ জানুয়ারী ভোরে আক্রান্তদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে স্যালাইন দেওয়া হয়। ঈশ্বরদীতে অবস্থার উন্নতি না হলে আক্রান্তদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আক্রান্তরা এখন অনেকটাই সুস্থ জানিয়ে তিনি বলেন, খেজুরের রস থেকে ফুড পয়েজনিং হয়ে পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছে বলে ধারণা করছি।

ঈশ্বরদী হাসপাতালের চিকিৎসক ডা: সঞ্জিব বণিক বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের সাথে বমি ও পাতলা পায়খানাও হতে পারে। তবে ঢাকা থেকে রক্ত পরীক্ষা করা ছাড়া বলা যাবে না, যে তারা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!