1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীর পৌরসভার সাবেক মেয়র মিন্টু ঢাকায় আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে
ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করা হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, পাবনার ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে ফার্মগেট এলাকায় স্থানীয়রা আটক করে রাখে। খবর পেয়ে আমরা গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আটক আবুল কালাম আজাদ মিন্টুকে নিয়ে যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় তাকে আটক করে লেগুনা স্ট্যান্ডের স্থানীয় কতিপয় যুবক। পরে তাকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রেখে মারধর করতে থাকে। বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!