1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঘুরতে গিয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া ইউনিয়নের আজমপুরে পাবনা চিনিকলের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে পাবনা জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা‌ সবাই পরস্পর বন্ধু ও কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহতরা হলেন- পাবনার বনগ্রামের পদ্ম বিলা এলাকার সেলিম হোসেনের ছেলে আহাদ আলী (১৮),বনগ্রামের আব্দুল আহাদ খানের ছেলে আশিক হোসেন (২০) একই এলাকার ফারুক হোসেনের ছেলে শাকিব হাসান (২০)। তারা সবাই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী।

পাকশী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনার বনগ্রাম থেকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষে পাকশী ঘুরতে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে দুই মোটরসাইকেলের। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে আহতাবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি আছে। তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরিবারকে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!