1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের কালী পূজা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা বা কালী পূজা বৃহস্পতিবার গভীর রাতে অনুষ্ঠিত হয়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পঞ্জিকা অনুসারে, বৃহস্পতিবার বিকেল ৩ টে ৫২ মিনিটে অমাবস্যা শুরু হয়ে তিথির অবসান হয় শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৪৮ মিনিটে। পূজোর জন্য শুভ সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১১টা ৪৮ মিনিট থেকে ঈশ্বরদীর বিভিন্ন মন্দিরে পূজার সূচনা হয়। মা কালীর পূজো সারা রাত ধরে চলে।

ঈশ্বরদী পৌর শ্মশানের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু বলেন, হিন্দু পূরাণ মতে- কালী দেবী দূর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে- শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

কালী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় বিভিন্ন মন্দিরে, বাড়িতে, দোকানে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলী।

ঈশ্বরদী পৌর এলাকার ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দির, কর্মকারপাড়া মাতৃ মন্দির, পৌর মার্কেটের শিব মন্দির, রেলগেট মাতৃ মন্দির, অরোণকোলা রজনীকান্ত কালী মন্দির, হরিজন কলোনী, রেঁনেসা কাবের হরে কৃষ্ণ মন্দিরসহ উপজেলা বিভিন্ন মন্দিরে ও মন্ডপে সাড়ম্বরে শ্যামা বা কালী পূজা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!