1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ২ রেল কর্মচারী বরখাস্ত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের দুই রেল কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (৩০ অক্টোবর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে টিকিট চেক করার সময় এ ঘটনা ঘটে।

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন, ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ ও টিকিট পর্যবেক্ষক (টিটিই) নয়ন ইসলাম।

জানা গেছে, রহনপুর স্টেশন থেকে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পাবনার ঢালারচর অভিমুখে ছেড়ে আসে ঢালারচর এক্সপ্রেস। এ সময় ওই ট্রেনে দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও ট্রেন পরিচালক জাকারিয়া সোহাগ কয়েকজন বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নিয়েও টিকেট দেননি। পরে রাজশাহী স্টেশন থেকে ট্রেনে থাকা কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা বিষয়টির অভিযোগ দেন। দায়িত্বরত টিটিই ও গার্ড বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে ছাত্রদের কাছে ক্ষমা চান। পরে ছাত্ররা রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তাদের বিষয়টি জানালে পাকশী রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, বিনা টিকিটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পশ্চিম রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহসুফি নূর মুহাম্মদ বলেন, বরখাস্তের বিষয়টি শুনেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!