1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

এমপিও ভূক্তির দাবী এবং পুলিশী হামলার প্রতিবাদে ননএমপিও অনার্স শিক্ষকদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি অনুযায়ী বৈধভাবে নিয়োগপ্রাপ্ত অনার্স ও মাষ্টার্স কোর্সের ননএমপিও শিক্ষকদের এমপিও ভুক্তির দাবীতে এবং ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচী পালনের সময় পুলিশের বর্বোরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন শিক্ষকরা।

বুধবার সকালে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে পাবনা জেলার বিভিন্ন বেসরকারী কলেজের অনার্স ও মাষ্টার্স কোর্সের শিক্ষক উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী শিক্ষকরা মানববন্ধন চলাকালে বলেন, দীর্ঘ ৩২ বছর তারা অবহেলিত ও বৈষম্যের শিকার। সরকার তাদের এমপিও ভুক্ত করছেন না। রাজধানী ঢাকায় তাঁরা এমপিও ভুক্তির দাবীতে কর্মসূচি পালনকালে পুলিশ তাদের ওপর হামলা করে। পুলিশের হামলার প্রতিবাদ জানানোর সাথে সাথে অতিসত্বর এমপিও ভুক্তির মাধ্যমে শিক্ষকের মর্যাদা দিবেন এমনটাই তারা সরকারের কাছে দাবী করেন।

বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেন, বৈধভাবে নিয়োগ দেওয়ার পর বারবার নীতিমালার দোহাই দিয়ে আমাদেরকে এমপিও থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ দেশের সংবিধানে যদি পরিবর্তন আনা যায়, তাহলে আমাদের এমপিওভূক্ত করতে নীতিমালার অজুহাত না দিয়ে রুটি-রুজির এই পথ উন্মুক্ত করা হলে সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো।

ফেডারেশনের পাবনা জেলা শাখার সভাপতি জাফরুল আলম শিবলু বলেন, ৩২ বছর অবহেলিত। বারবার সরকার আসে এবং যায়, কিন্তু আমাদের এমপিও হয়না। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর আমাদেরকে কাজে লাগিয়ে অনার্স ও মাস্টার্স কোর্সে কোটি কোটি টাকা ফি আদায় করে নিলেও শিক্ষকদের অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের মধ্যে রেখেছে। আমরা এই বৈষম্যের হাত থেকে মুক্তি পেতে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের দ্বারস্থ হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!