1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড রূপপুর প্রকল্পের EPCC চুক্তি ও অর্থায়ন বিষয়ে কি বলছে এনপিসিবিএল তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

ঈশ্বরদীতে নদীতে গোসল করতে শিক্ষার্থীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে বন্ধুদের সাথে পদ্মার শাখা নদীতে গোসল করতে গিয়ে দেলোয়ার হোসেন দ্বীপ (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কামালপুরের শাপলা ইটভাটার পাশে পদ্মা নদীর শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দ্বীপ উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মাসুদ মণ্ডলের ছেলে ও নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে স্কুল বন্ধ থাকায় উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়ন কামালপুরে তার নানা সাবেদ আলী মোল্লার বাড়িতে বেড়াতে যায় দ্বীপ। বৃহস্পতিবার দুপুরে নানার বাড়ির আশপাশের ৫-৬ জন বন্ধুদের সঙ্গে দ্বীপ ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা কামালপুরের শাপলা ইটভাটার পাশে পদ্মা নদীর শাখা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় দ্বীপ। কিন্তু খবরটি বন্ধুরা ভয়ে কাউকে বলেনি।

দ্বীপ বিকেল পর্যন্ত বাড়িতে না ফিরলে তার নানার বাড়ির লোকজন তাকে খোঁজ করতে থাকলে ডুবে যাওয়ার বিষয়টি তখন তার বন্ধুরা জানায়।

দ্বীপের বাবা মাসুদ মণ্ডল জানান, দ্বীপের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মীরা আসার আগেই স্থানীয় জেলেদের সাহায্যে নদীতে অনেক খোঁজাখুঁজি করে রাত ৯টায় তার লাশ পাওয়া যায়।

লক্ষিকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শাওন চক্রবর্তী জানান, স্কুলছাত্র দ্বীপের নদীতে ডুবে মারা যাওয়ার ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!