1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড রূপপুর প্রকল্পের EPCC চুক্তি ও অর্থায়ন বিষয়ে কি বলছে এনপিসিবিএল তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বিদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে মন্দির কমিটির সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের কর্মকারপাড়া মাতৃ মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে সভাপতিত্ব করেন ফজলে রাব্বি সিয়াম। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমর কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, মাতৃ মন্দিরের রাজেশ সরাফ, মিলন কর্মকার, মৌবাড়িয়া ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সমর কর্মকার, হরে কৃষ্ণ মন্দিরের প্রশান্ত কুন্ডু, রেলগেট মন্দিরের সম্ভু সরকার প্রমূখ।

বৈষম্য বিরোধী ছাত্ররা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, এবারও ঈশ্বরদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন হবে। শারদীয় দুর্গোৎসবে সনাতনীদের পাশে থাকবে ঈশ্বরদীর বৈষম্য বিরোধী ছাত্রসমাজ।

এসময় বিকি আগারওয়াল, বৈষম্য বিরোধী ছাত্র আরিফুল ইসলাম জারিফ, রউফুল ইসলাম অন্তর, ইবরাহিম রহমান, আলিফ ইমরান বাধনসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!