1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড রূপপুর প্রকল্পের EPCC চুক্তি ও অর্থায়ন বিষয়ে কি বলছে এনপিসিবিএল তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

শীঘ্রই রূপপুর প্রকল্পে সরবরাহ হবে রেডিয়েশন মনিটরিং ব্যবস্থা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে
РосАтом СНИИП (Специализированный научно-исследовательский институт приборостроения)

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উভয় ইউনিটের স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্প্রতি রাশিয়া থেকে শিপমেন্ট করা হয়েছে। এই যন্ত্রপাতিগুলো তৈরি করেছে রসাটমের অধীনস্থ একটি বিশেষায়িত প্রতিষ্ঠান (Specialized Scientific Research Institute for Instrumentation Engineering- SNIIP)। খুব শীঘ্রই যন্ত্রপাতিগুলো প্রকল্প সাইটে ডেলিভারি করা হবে।রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ এবং রসাটমের মিডিয়া সেল বৃহস্পতিবার ( ৩ অক্টোবর) রেডিয়েশন মনিটরিং এর যন্ত্রপাতি শিপমেন্টের খবর জানিয়েছে।

প্রথম ইউনিটের জন্য ১৫টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ৮টি রেডিয়েশন মনিটরিং সিস্টেম ইউনিট (ARMS) শিপমেন্ট করা হয়েছে। রূপপুর প্রকল্পের বিশেষ চাহিদা বিবেচনা করে এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ব্যাক্তিগত ব্যবহারের জন্য ৩০০টি ডোজিমিটার এবং ফিল্টার হোল্ডারের একটি ব্যাচ প্রকল্প সাইটে এসে পৌঁছুবে।

প্রকল্প পরিচালক ড. জাহিদুল হাসান জানান, স্বয়ংক্রিয় রেডিয়েশন মনিটরিং ব্যবস্থার সাহায্যে নির্ধারিত বস্তুর রেডিয়েশন প্যারামিটার সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং ডাটা ডিসপ্লে করা হয়ে থাকে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পারমাণবিক জ্বালানীচক্র প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রে এই সিস্টেমগুলো ব্যবহৃত হয়।

এসকল যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান SNIIP এর প্রধান নির্বাহী আলেক্সান্ডার কার্টসেভ বলেন, “স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রন ব্যবস্থার জন্য নির্ধারিত যন্ত্রপাতিগুলো একটি সিঙ্গেল প্যাকেজে রূপপুর সাইটে ডেলিভারি করা হচ্ছে। রূপপুর প্রকল্পে প্রথমবারের মতো এজাতীয় সল্যুশন ব্যবহৃত হতে যাচ্ছে। ব্যাক্তিগত ব্যবহারের জন্য ডোজিমিটার এসে পৌছাবার আগেই আমরা মূল হার্ডওয়্যার পেয়ে গেছি। আমরা সত্যিই আনন্দিত যে, প্রকল্পের স্টার্টআপের জন্য অতি প্রয়োজনীয় জিনিসগুলো শীঘ্রই হাতে পাচ্ছি”।

জানা যায়, ইতোপূর্বে SNIIP কক্ষের অভ্যান্তরে অব্যাহত রেডিয়েশন মনিটরিং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, ডিটেকশন ইউনিট ও বিভিন্ন ডিভাইস শিপমেন্ট করেছে। এছাড়াও, ব্যাক্তিগত ডোজিমেট্রিক মনিটরিং সিস্টেমের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যারও ইতিমধ্যে প্রকল্প সাইটে ডেলিভারি করা হয়েছে। এই সিস্টেম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ব্যাক্তিদের দ্বারা ব্যবহৃত ডোজিমিটার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে। আরও যেসব প্রয়োজনীয় যন্ত্রপাতি এসে পৌঁছেছে তার মধ্যে রয়েছে তথ্য প্রক্রিয়াজাতকরণ হার্ডওয়্যার, রেডিয়েশন দূষণ মনিটরিং যন্ত্রপাতি, ল্যাবরেটরি যন্ত্রপাতি ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!