1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড রূপপুর প্রকল্পের EPCC চুক্তি ও অর্থায়ন বিষয়ে কি বলছে এনপিসিবিএল তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

বর্ধিত পৌরকর বাতিলসহ তিনদফা দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

“সচেতন নগরবাসীর ফোরাম” এর ব্যানারে প্রথম শ্রেণীর ঈশ্বরদী পৌরসভা কর্তৃক বর্ধিত মাত্রাতিরিক্ত হোল্ডিং ট্যাক্স বাতিলসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ঈশ্বরদী বাজারের ১নং গেটে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে ভূক্তভোগী নারী, ব্যবসায়ী, রিকশাচালক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক অংশগ্রহণ করেন।

স্মারকলিপিতে এ্যসেসমেন্ট ছাড়াই ধার্য্যকৃত বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিল, ওয়েবসাইট বা স্থানীয় পত্রিকায় পৌরকরের তালিকা প্রকাশ এবং বিগত দশ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে দোষিদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

পথসভায় সভাপতিত্ব করেন ফোরামের আহব্বায়ক রাজিবুল আলম ইভান। পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল এবং পৌর বিএনপি ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান পৌরবাসীর যৌক্তিক দাবির সাথে একাত্বতা প্রকাশ করেন।

সঞ্চলনা করেন ফোরামের সদস্য সচিব জুয়েল হোসেন সোহাগ। বক্তব্য রাখেন রাজিব হাসান রিজভি, ঠান্ডা শাহ, মঞ্জুরা বেগম, শ্রমিক দলের কেন্দ্রিয় সদস্য সাথি বেগম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!