1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড রূপপুর প্রকল্পের EPCC চুক্তি ও অর্থায়ন বিষয়ে কি বলছে এনপিসিবিএল তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

ঈশ্বরদীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ছালেহ উদ্দীন। সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ও বর্ণমালা কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের উপ-অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা মিলুপা আক্তার ও ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান। বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহিনুজ্জামান, গোপালপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক আরজাহান আলী, মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, স্যার আব্দুস সাত্তার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শরিফুল ইসলাম, বর্ণমালা বিদ্যানিকেতনের পরিচালক আনোয়ার হোসেন শাহিন, বিএমকেএস কিন্ডারগার্টেনের পরিচালক আবু শামা কাজী, বর্ণমালা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জুলেখা খাতুন, মুনলিট কিন্ডারগার্টেনের সিনিয়র শিক্ষক আফসার আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসীন।

এসময় বিভিন্ন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক, সাংবাদিক, সহকারি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর আওতায় ২০২৩ সালে ঈশ্বরদীর ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৪৮ জন ও সাধারণ গ্রেডে ৮৫ জনসহ মোট ১৩১জন বৃত্তিলাভ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!