1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ঈশ্বরদীতে কাউন্সিলরসহ গ্রেফতার-২

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় ঈশ্বরদী পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ প্রধান (৪৮) ও যুবলীগ কর্মী সাজিব শেখকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় থেকে কাউন্সিলর ইউসুফ প্রধান ও শৈলপাড়া এলাকা থেকে সাজিবকে গ্রেফতার করা হয়েছে বলে ঈশ্বরদী থানা নিশ্চিত করেছে।

গ্রেফতার কাউন্সিলর ইউসুফ প্রধান শহরের মধ্য অরণখোলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। আর সাজিব শেখ শহরের শৈলপাড়া এলাকার আব্দুল মতিন শেখের ছেলে।

এজাহার সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা কর্মসূচিতে গুলি করে ৪ জনকে আহত, ভাংচুর, লুটপাট এবং পিটিয়ে অন্তত ১৫ জনকে মারাক্তকভাবে আহত করা হয়। এ ঘটনায় ১৫ আগস্ট ঈশ্বরদীর শৈলপাড়ার মৃত আব্দুল রশিদের ছেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া নজরুল ইসলাম বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় কাউন্সিলর ইউসুফ প্রধান ৭ নং ও সাজিব শেখ ১০নং এজাহারে নামীয় আসামী।

শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেফতার করেন । তিনি জানান, মামলা হওয়ার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। মামলার সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!