1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদী সরকারি কলেজের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদী সরকারি কলেজের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী, মাদক কারবারি ও সেবনকারীদের চলাচল নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম রবিউল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

পরে শহরের রেলগেট এলাকায় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ঈশ্বরদী সরকারী কলেজসহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সহস্রাধিক শিক্ষার্থী স্বতঃফুর্তভাবে অংশ গ্রহণ করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ছাত্রদের উপর গুলিবর্ষণের সাথে জড়িতদের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় ও তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়। এছাড়াও সম্প্রতি বিভিন্ন স্কুলে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করতে নিষেধ করে নিয়মতান্ত্রিকভাবে অভিযোগ করার জন্য আহবান জানানো হয়।

শিক্ষার্থীরা আরও বলেন, নানা মহল তাদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহারের চেষ্টা করছে। আমরা নিজেদের সমন্বয়ক দাবিও করছি না এবং যারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে তাদের সাথে আমাদের কোন সম্পর্কও নাই। যদি সমন্বয়ক পরিচয়ে কেউ কোন অন্যায়ে লিপ্ত হয় তাহলে তাদের বিরুদ্ধের প্রশাসনকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।

কর্মসুচি শেষে গুলি বর্ষণে জড়িতদের শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাশ বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি অভিযোগ স্মারকলিপি আকারে পাওয়া গেছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য স্মারকলিপিটি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!