1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে মুক্তিপণের দাবিতে অপহরণ ! সাত দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

মুক্তিপণের জন্য ঈশ্বরদীতে অপহরণের সাত দিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ আগস্ট তাকে অপহরণ করা হয়। শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর এলাকার শৈলপাড়ায় শরীফুজ্জামানের চারতলা বাড়ি থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত বৃদ্ধের নাম সিরাজ ফকির (৬০)। তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। সে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের জলিল ফকিরের ছেলে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী অপহরণকৃত বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।

শেরেই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্স শেষ বর্ষে অধ্যায়নরত নিহতের পুত্র আল আমিন জানান, গত ২৪ তারিখে বাবাকে অপহরণের পর বাবার ফোন থেকে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তখন আমি বলি, ঢাকায় আছি এসে টাকা দিব। আমার বাবার যেন কিছু না হয়। ঢাকা থেকে এসে গত ২৬ আগস্ট থানায় জিডি করি। অপহরণকারী বার বার ফোন দিয়ে বিভিন্ন স্থানে যেতে বলে। পুলিশও চেষ্টা করতে থাকে। একপর্যায়ে আমি বলি বাবার গলা শুনতে চাই। কিন্তু তারা তা না করে আমাকে অশ্রাব্যভাবে গালিগালাজ করে। আজ পুলিশের কাছে খবর পেয়ে বাথরুমের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পাই।

শৈলপাড়ার বাড়ির মালিক উত্তরা ব্যাংকের কর্মচারী শরীফুজ্জামান জানান, প্রায় মাসখানেক আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আইডি কার্ড দিয়ে বাসা ভাড়া নেওয়া হয়। কয়েকদিন আগে নানা পরিচয় দিয়ে নিহত বৃদ্ধকে এখানে আনা হয়। এরপর আর কিছু জানি না। ওই বাসা থেকে দূর্গন্ধ বের হলে এবং বাসায় কাউকে না পেয়ে পুলিশে খবর দেই। পুলিশ এসে বাথরূম থেকে মরদেহ উদ্ধার করেছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, থানায় অভিযোগ পাওয়ার পর থেকে উদ্ধারের চেষ্টা চলছিল। শৈলপাড়া থেকে মরদেহ উদ্ধার হয়েছে। তদন্ত চলছে, পাশাপাশি আসামী গ্রেফতারে এবং রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!