1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, কেন্দ্রীয় সুরা সদস্য এবং পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম কোন প্রকার জঙ্গীবাদকে প্রশ্রয় দেয় না। বরং জঙ্গীবাদ নির্মূলে এবং দেশে সর্বদা সুশাসনের জন্য কাজ করেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় শহরের আলহাজ্ব মোড়ে দারুস সালাম ট্রাস্ট ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈশ্বরদী উপজেলা মিডিয়া বিভাগ সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা শাখার আমির ড. নুরুজ্জামান প্রামানিক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বিগত ১৬ বছরে স্বৈরাচার আওয়ামী শাসনামলের দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মীদের উপর বর্বরোচিত অত্যাচারের বর্ণনা দেন। তিনি বলেন, গত সরকারের সময়ে আমাদের কোন নেতা-কর্মী ঘরে ঘুমাতে পারেনি। সে সময় আমাদের একমাত্র আবাসস্থল হয়েছে বাঁশ বাগান অথবা জঙ্গলে। যেখানে পোকামাকড় সহ নানা কীটপতঙ্গের অজস্র জ্বালাতন সহ্য করতে হয়েছে।

সঞ্চালনা করেন মিডিয়া বিভাগের আহব্বায়ক জামিলুর ইসলাম সবুজ। পৌর আমির মাওলানা গোলাম আযম, মিডিয়া বিভাগের প্রধান মাসুদ রানা মাসুদ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ঈসমাইল হোসেন শান্ত প্রমূখ এসময় বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!