1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় পানি কমেছে

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

পদ্মা নদীর পাকশী এলাকার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি ৩ সেন্টিমিটার কমেছে বলে জানিয়েছেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক মোশারফ হোসেন। বুধবার পানি পরিমাপ করে দেখা গেছে এই পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে হয়েছে ১১.৯৫ মিটার।

এরআগে রবিবার (২৫ আগস্ট) এই পয়েন্টে পানি ছিল ১১.৯৪ মিটার। সোমবার ( ২৬ আগস্ট) ৪ সেন্টিমিটার বেড়ে হয় ১১. ৯৮ মিটার। মঙ্গলবার (২৭ আগস্ট) পানির প্রবাহ স্থিতিশীল অর্থাৎ ১১.৯৮ মিটার ছিল। পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমা ১৩.৮০ মিটার।

তিনি বলেন, সোমবার মোট ১০৯টি গেট খোলা হয়েছে বলে জেনেছি। এসময়ে হঠাৎ গেটগুলো খুলে দিলেও এ অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। কারণ যমুনার পানি যখন কমে, তখন পদ্মার পানি বাড়ে। যমুনার পানি কমলে পদ্মার পানি বাড়লে বণ্যা হবে না। এখন যমুনার পানি কমার সাথে সাথে পদ্মার পানিও কমছে। সুতরাং এই মূহুর্তে বণ্যা হওয়ার সম্ভাবনা নেই বলে আমাদের বিশ্বাস।

এরআগে গত ১৯ আগস্ট এই পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে ১২.১৮ মিটার হয়েছিল। এরপর কমতে থাকলেও দুইদিন পানি সামান্যই বৃদ্ধি পায়। আমাদের বোর্ডের হেড অফিস জানিয়েছে, তেমন উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!