1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে ইসলামী ছাত্রশিবিরের থানা ও ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা পশ্চিম শাখার উদ্যোগে ‘থানা ও ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ঈশ্বরদীর দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের পাবনা জেলা পশ্চিম সভাপতি ইসরাইল হোসেন শান্ত এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের কাছে ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সংগঠনের নাম। শিবিরের একজন ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল কর্মীকে ধার্মিক ও জ্ঞানী হতে হবে। সকল ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে সবচেয়ে মেধাবী ও যোগ্যতাসম্পন্ন হতে হবে। শিবিরের প্রত্যেক কর্মীকে পড়ার টেবিলে ও ময়দানে সমান ভূমিকা পালন করতে হবে, সাধারণ ছাত্রদের মধ্যে ছাত্রশিবিরের কর্মীদেরকেই নেতৃত্ব দিতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী পৌর আমির মোহাম্মদ গোলাম আজম, ছাত্রশিবিরের পাবনা শহর সভাপতি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের পাবনা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পশ্চিম সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাবেক সেক্রেটারি মোহাম্মদ নাজিমুদ্দিন জেম, মোহাম্মদ রাফিউল ইসলাম, জেলা পশ্চিম প্রশিণ সম্পাদক মোহাম্মদ বাকিবিল্লাহ ও জেলা সাবেক শিক্ষা সম্পাদক মোহাম্মদ জামিলুর রহমান সবুজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!