1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানিয়েছেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক মোশারফ হোসেন। রবিবার এই পয়েন্টে পানি ছিল ৯৪ সেন্টিমিটার। সোমবার ৪ সেন্টিমিটার বেড়ে হয়েছে ৯৮ সেন্টিমিটার।

তিনি বলেন, রবিবার (২৫ আগস্ট) পর্যন্ত ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল। সোমবার বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখলাম মোট ১০৯টি গেট খোলা হয়েছে। এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এ অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। কারণ যমুনার পানি যখন কমে, তখন পদ্মার পানি বাড়ে। যমুনার পানি কমলে পদ্মার পানি বাড়লে বণ্যা হবে না। এখন যমুনার পানি দ্রুত কমছে। সুতরাং বণ্যা হওয়ার সম্ভাবনা নেই বলে আমাদের বিশ্বাস। যদি কোন কিছু হয়, সেটা প্রকৃতির বিষয় এবং ওপরওয়ালা সৃষ্টিকর্তা এখন কি করবে। আমাদের যে ধারণা তাতে বণ্যা হওয়ার কথা নয়।

মোশারফ হোসেন আরও বলেন, পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমা ১৩.৮০ মিটার। আর সোমবারের পরিমাপে পানি ছিল ১১.৯৮ মিটার। উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই জানিয়ে তিনি বলেন, বিপদসীমার অনেক নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি যদি বিপদসীমা ১৩.৮০ অতিক্রম করে পানি ১৫ বা ১৬ মিটার পর্যন্ত বৃদ্ধি পায় তখন বাঁধের জন্য ঝুঁকি হতে পারে। তবে পাবনা জেলায় বাঁধ ভাঙ্গার কোন সম্ভাবনা নেই। তাছাড়া নীচু এলাকা প্রতিবছরই প্লাবিত হয়। ফারাক্কার গেট আগে থেকেই খোলা ছিল। এখন শুনছি সবকটি গেট খোলা হয়েছে। প্রকৃতপক্ষে ভারত কতটি গেট খুলেছে তা জানা এখনও সম্ভব হয়নি। দশদিন আগেও এই পয়েন্টে পানির প্রবাহ ছিল ১২.২০ মিটার। এখন তো কমে গেছে। আমাদের বোর্ডের হেড অফিস জানিয়েছে, তেমন উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!