1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

শিক্ষার্থীদের দাবির মূখে ঈশ্বরদীতে অধ্যক্ষে আসলাম হোসেনকে অব্যাহতি

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে অধ্যক্ষ আসলাম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

নৈতিক স্থলন, আর্থিক দুর্নীতি ও যৌন হয়রাণির অভিযোগ এনে ওই প্রতিষ্ঠানের শিক্ষাথীরা রবিবার (২৫ আগস্ট) সকাল থেকেই বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ মিছিল নিয়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা উপজেলা পরিষদ ঘেরাও করে অধ্যক্ষ আসলাম হোসেনের পদত্যাগ দাবি করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষ আসলাম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন কায়দায় যৌন হয়রাণি অভিযোগ এনে জানায়, নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সরকারিভাবে অবৈতনিকসহ যেসব সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের পাওয়ার কথা সেগুলো দেওয়া হতো না। নিয়মিত অধিক হারে বেতন আদায় করা হতো। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় স্কুলের অভ্যন্তরীণ ও বোর্ডের পরীক্ষার ফিসও অধিকহারে আদায় করা হতো। আদায়কৃত অর্থ সে বিভিন্নভাবে আত্মসাৎ করেছে। এসব অভিযোগের প্রমাণসহ আমরা ম্যানেজিং কমিটির সভাপতির কাছে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করানোর জন্য স্মারকলিপি দিয়েছি। এবিষয়ে কোন পদক্ষেপ গ্রহন না করা পর্যন্ত আমরা পরিষদ চত্বর ত্যাগ করবো না।

ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ জানান, শিক্ষার্থীরা যৌন হয়রাণি, আর্থিক অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির প্রমাণকসহ অভিযোগ দেয়। অধ্যক্ষ আসলাম হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ সাপেক্ষ হওয়ায় ম্যানেজিং কমিটি বিকেলে মিটং করে তাকে অব্যাহতি দিয়েছে। অব্যাহতির বিষয়টি রাজশাহী বোর্ড কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!