1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

বন্যার্তদের পাশে ‘আমরা ঈশ্বরদীবাসী’ নামে মানবিক সংগঠনের আত্মপ্রকাশ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ দেশের ১৩টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে পানিবন্দি হয়ে ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ‘আমরা ঈশ্বরদীবাসী’ নামের মানবিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষক সমিতির ঈশ্বরদী উপজেলা শাখার কার্যালয়ে এ সংগঠনের আত্ম প্রকাশ ঘটে। সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ‘আমরা ঈশ্বরদীবাসী’র প্রধান সমন্বয়ক আব্দুর রশিদ। সঞ্চালনা করেন অধ্যক্ষ আনজাম হোসেন ডন।

ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, ঈশ্বরদী গার্লস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসলাম হোসেন, ঈশ্বরদী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল আলম রঞ্জু, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি ফজলুর হক, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সভাপতি ইসলাম রকি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হামিদ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কিন্টারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ, শিল্প ও বণিক সমিতি’র নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, সজিব প্রামানিক, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী শফিক খান, পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন বাচ্চু, বিপু, ইসলামী কমিউনিটি হাসপাতালের পরিচালক আজাদ খান, রূপসী বাংলা ডায়াগন্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শিমুল সরদার প্রমূখ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন শ্রেনি ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কমিটি’র নেতৃবৃন্দ জানান, প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৫ টা পর্যন্ত ত্রাণ হিসেবে শুকনো খাবার, ওষুধ ও নগদ টাকা ঈশ্বরদী মহিলা কলেজে গ্রহন করা হবে। এছাড়াও প্রধান সমন্ময়ক আব্দুর রশিদের ০১৭৩৫৫৮৮২০২, সহ-সমন্বয়ক দিপু’র ০১৯১১৫০৪১৪৬, সহ-সমন্বয়ক শফিক খাঁনের ০১৭১১ ৩৮৯১৪১ বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!