1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে বিশাল শোভাযাত্রা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

নানা কর্মসূচিতে মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, পথসভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার বিকেলে শহরের বাস টার্মিনাল হতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নের্তৃত্বে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহন করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে বাজারের এক নম্বর গেট এলাকায় পথসভা অনুষ্ঠিত করে।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান। বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহব্বায়ক এস এম ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম আহব্বায়ক সামসুজ্জোহা পিপপু, উপজেলা যুবদলের নেতা মহমুদুল হাসান সোনামণি, স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহব্বায়ক মামুনর রশীদ নান্টু, সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল।

পথসভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!