1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের তোপের মুখে নারী ভাইস চেয়রম্যানের পদত্যাগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়রম্যান আতিয়া ফেরদৌস কাকলি। রবিবার (১৮ আগষ্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, ঈশ্বরদী থানা পুলিশের সদস্য, গণমাধ্যমকর্মীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকার পদত্যাগ করলে টানা ১৩ দিন আত্মগোপনে থাকার পর আতিয়া ফেরদৌস কাকলী রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে অফিসে আসেন। এসময় উপজেলা পরিষদ চত্বর ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের মোবাইল কেড়ে নেওয়া ও ধর্ষণের হুমকির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

শিক্ষার্থীদের পক্ষে তাসনিম মাহাবুব প্রাপ্তি (রুয়েট), রাউফুল ইসলাম অন্তর (ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি), আসিফুল ইসলাম জারিফ (সরকারি এডওয়ার্ড কলেজ), জারিন তাসনিম সিমি (বাকৃবি) নামের কয়েকজন সমন্বয়ক জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রেলগেট এলাকায় মহিলা ভাইস চেয়ারম্যান আতীয়া ফেরদৌস কাকলী অস্ত্রধারী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিয়ে নারী শিক্ষার্থীদের হয়রানি, মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিটসহ ধর্ষণের হুমকি-ধমকি দিয়েছে। শুধু তাই নয় নানারকম দুর্নীতি ও অনিয়মের সঙ্গেও তিনি প্রত্যক্ষভাবে জড়িত। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা উপজেলা পরিষদ চত্বর থেকে যাব না।

দাবির মুখে আতিয়া ফেরদৌস কাকলি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পদত্যাগপত্র দাখিল করেন। লিখিত পদত্যাগপত্রে তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলির লিখিত পদত্যাগপত্র পেয়েছি। এটি পাবনার জেলা প্রশাসকের নিকট পাঠানো হবে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!