1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রং তুলিতে বর্ণিল সাজে ঈশ্বরদী

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

‘পানি লাগবে পানি’ ‘ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর’ ‘যে কোনো কাজে আমরা, পাশে আছি ছাত্ররা’ ‘বল বীর, উন্নত মম শির’, এমন সব লেখা জ্বলজ্বল করছে ঈশ্বরদীর বিভিন্ন দেয়ালে। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষের বাংলাদেশে সহবাস্থনের চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে।

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রং তুলিতে বর্ণিল সাজে সাজছে ঈশ্বরদী। ট্রাফিক ব্যবস্থাপনা, শহর পরিস্কার পরিচ্ছন্নতার পর শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠছে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকা। গত কয়েকদিন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরের রেলগেট এলাকা, আলহাজ্ব মোড়, মহিলা কলেজ, সরকারি এস এম স্কুল এন্ড কলেজ, আইকে রোড, বাঘইল সাঁকো এলাকার বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়। এসব গ্রাফিতিতে বৈষম্য-স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনঃগঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের চাওয়া ও জানা অজানা লাখো বীরদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে উঠে।

শহরের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনের কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমও চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!