1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

পশ্চিম রেলের পাকশী বিভাগে সোমবার থেকে ট্রেন চলাচল চালু হচ্ছে

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

পশ্চিমাঞ্চল রেলওয়েে বৃহত্তম পাকশী বিভাগে সেমাবার (১২ আগস্ট) থেকে ট্রেন চলাচল চালু হচ্ছে। আর আগামী ১৫ আগস্ট বৃহস্পতিবার থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। আগামীকাল সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। রোববার (১১ আগস্ট) রাতে রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ ইত্তেফাককে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ১৩ আগস্ট মঙ্গলবার থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। সরকারের কারফিউ জারির পরদিন ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। বন্ধের ১৩ দিন পর পশ্চিমাঞ্চল রেলের বৃহত্তম পাকশী বিভাগে বৃহস্পতিবার (১ আগষ্ট) থেকে ১৭টি ট্রেন চলাচল শুরু করে। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছিল। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!