1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীর রূপপুরে ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক প্রকল্পের সন্নিকটে রূপপুর মোড় ও গ্রীণসিটি এলাকায় ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে রূপপুর মোড় ও নতুনহাট আবাসন গ্রীন সিটি এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের জন্য অনেক আগেই পরিকল্পনা গ্রহন করা হয়। এসব অবৈধ স্থাপনায় দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল স্থানীয়রা। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ইতোপূর্বে বারংবার নোটিশ এবং মাইকিং করা হয়। এরপরও স্থাপনা সরিয়ে নেয়া না হলে শনিবার উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। এসময় রাস্তার দুই পাশের দোকানপাট হোটেল-রেস্টুরেন্টসহ অবৈধভাবে দখল করে রাখা মোট ১২৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, সহকারি কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তর উপ-বিভাগীয় প্রকৌশলী, সাদিকুর রহমানসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে হোটেল-রেস্টুরেন্টসহ দোকানপাট নির্মাণ দখল করে রাখা হয়েছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপনা সরানোর জন্য বারবার নোটিশ প্রদান এবং মাইকিং করা হয়। কিন্তু দখলদাররা কর্ণপাত না করায় আজকে ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে রূপপুর প্রকল্পের আশেপাশের সড়কের সকল অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!