1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে বস্তাবন্দি কিশোরের টুকরো টুকরো লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে তপু হোসেন (১৪) নামে এক কিশোরের টুকরো টুকরো লাশ ট্রাংকে বন্দি অবস্থায় উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার মশুরিয়াপাড়ায় অরন্য ছাত্রাবাসের ৩য় তলা থেকে নিহত তপুর বস্তাবন্দি ট্রাংকের ভেতর থেকে  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 
জানা যায়,  গত ১৬ জুন ওই কিশোর নিখোঁজ হলে  তার মা মজিরন বেগম ঈশ্বরদী থানায় একটি সাধারন ডায়েরি করেন। এরপরই পুলিশ তদন্তে নেমে মরদেহের খোঁজ পান। নিহত তপু ওই এলাকার রিক্সা চালক আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, ঈদের দুইদিন আগে মাদক সেবন নিয়ে তপুর সাথে  কথা কাটাকাটি হয় স্থানীয় কয়েকজন যুবকের। পরে তারা  তপুকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে। হত্যার পর লাশ কয়েক টুকরো করে  বস্তাবন্দি করে  ওই ছাত্রাবাসের ৩০৫ নং রুমের একটি ট্যাংকের মধ্যে রেখে পালিয়ে যায়। নিখোঁজের পরদিন হত্যাকারীরা তপুর বাবার মুঠোফোনে কল দিয়ে বিকাশে টাকা দাবি করেন। বিকাশে টাকা আদান-প্রদানের সূত্র ধরেই পুলিশ আলিফ হোসেন ও  মনিরুজ্জামানসহ তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে নিহত তপুর লাশ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!