1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে ঝাড়ুদার দিয়ে সন্তান প্রসবের অভিযোগ, নবজাতকের মৃত্যু

ভিশন অনলাইন ডেস্ক :
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে
  1. ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতালে জিমু (১৮) নামে এক প্রসূতিকে ঝাড়ুদার দিয়ে প্রসব করানোর ঘটনায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত ৮ জুন মধ্যরাতে এ ঘটনা ঘটে। প্রসূতি জিমু লালপুর উপজেলার মাঝগ্রাম গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। এঘটনায় শনিবার ( ৮ জুন) সাইদুর রহমান ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাইদুর রহমান জানান, আমার গর্ভবতি স্ত্রীকে গত ৬ জুন জমজম হাসপাতালে এনে ডাঃ নাফিসা কবীরকে দেখানো হয়। তিনি ইসিজি, আলট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা করে জানান সব স্বাভাবিক রয়েছে। ৮ জুন  রাতে জিমুর প্রসব বেদনা শুরু হলে রাত ১ টায় জমজম হাসপাতালে ভর্তি করি। ডাঃ নাফিসা আবারও পরীক্ষা- নিরিক্ষ করে বলেন, সব স্বাভাবিক আছে ২ ঘন্টার মধ্যে স্বাভাবিক ডেলিভারির সম্ভাবনা আছে। এরপর তিনি বাড়ী চলে যান। রাত ৩ টার দিকে প্রসূতির তীব্র ব্যাথা শুরু হলে ডেলিভারীর জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। এ সময় ডাঃ নাফিসা হাসপাতালে না আসায় নার্স ও ঝাড়ুদাররা ডেলীভারী করান। এর কিছুক্ষণ পর আমাকে বলা হয় মৃত সন্তান প্রসব  হয়েছে। পরে ডাঃ নাফিসা কবীর এসে একই কথা বলেন। তিনি আরও বলেন, প্রসূতির অবস্থা আশংকাজনক। প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে ।
এ ব্যাপারে হাসপাতালটির মালিক ডাঃ নাফিসা কবীরকে মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি ঝাড়ুদার দিয়ে প্রসবের কথা অস্বীকার করে বলেন, এঘটনা ম্যানেজ করে নিলে ভালো হয়। পুলিশ প্রসাশনের কাছে বক্তব্য দিয়েছি তাই আর কোন কথা বলতে চাই না।
এ ঘটনাশ সাইদুর রহমান বাদী হয়ে ডাঃ নাফিসা কবির, ঝাড়ুদার ও আয়া পারুল, সাথী ও রাসেলের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি)রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ  পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!