ঈশ্বরদীতে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার স্থানীয় কমিশনার খালেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের পাবনা জেলা কমিশনার আদু বালা শীল।
গার্ল গাইডের ঈশ্বরদী উপজেলার সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটের ঈশ্বরদী উপজেলা শাখার কমিশনার গোলাম রসুল, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন।
পূর্ব টেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমসেদ আলী, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান রবি, দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয় থেকে ২০ জন হলদে পাখি এ সভায় অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ হলদে পাখি সম্প্রসারণ কর্মসূচি সফল বাস্তবায়নে এবং সকল প্রাথমিক বিদ্যালয়কে অংশগ্রহনে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে ঘোষণা দেন।
সভা শেষে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।