1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে ট্রেনে কেটে যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে ট্রেনে কেটে অঞ্জন কুমার সাহা (২৮) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে গেটের অদূরে রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত অঞ্জন সাহা পৌর এলাকার পিয়ারাখালী জামতলার অনন্ত কুমার সাহার ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের সাথে অঞ্জনের মনোমালিন্য হয়। এরই জের ধরে রাতে অঞ্জন বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রবিবার ভোরে রেলগেটের অদূরে রেললাইনে গলাকাটা অবস্থায় অঞ্জনের মরদেহ পাওয়া যায়।

প্রতিবেশী নিলু রঞ্জন সরকার জানান, সম্প্রতি সে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানায়, অঞ্জন বেশ কয়েক বছর সিঙ্গাপুরে ছিলেন। পাঁচ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। রোববার ভোরে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে অঞ্জন কুমার সাহা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!