1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে বৃষ্টির জন্য সুন্নত আমল ইস্তিস্কা নামাজ আদায়

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

তীব্র তাপদাহ ও অসহ্য গরমে ঈশ্বরদীর জনজীবন বিপর্যস্থ। গত ১২ দিন ধরে ঈশ্বরদীতে মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপদাহ বয়ে চলেছে। তীব্র দাবদাহ থেকে পরিত্রাণের জন্য ঈশ্বরদীতে সুন্নত আমল ইস্তিস্কার নামাজ আদায় করেন পৌরবাসী। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ নামাজে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুসহ সকল শ্রেণী ও পেশার শত শত মানুষ অংশগ্রহন করেন।

ইস্তিস্কার নামাজের আয়োজন করেন ঈশ্বরদী কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি ওলিউল্লাহ। নামাজে ইমামতি করেন আমবাগান মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান।

নামাজ শেষে ঈশ্বরদীসহ দেশের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এসময় মুসল্লিরা বৃষ্টির জন্য আকুতি জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তাঁরা আমিন আমিন ধ্বনিতে ঈদগাহ মাঠ মুখরিত করে তোলেন।

ইস্তিস্কার নামাজ শেষে মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করেছি। আমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেছি। তিনি যেন প্রচন্ড তাপদাহ থেকে আমাদের রক্ষা করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু বলেন, চলমান গরমে সাধারণ মানুষ ও প্রাণীকুল কষ্টে আছে। লিচু ও আমের গুটি ঝরে যাওয়াসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্থ হচ্ছে। আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রকৃতিতে স্বস্তি আসবে না। তাই আমরা ইস্তিস্কার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!