1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

সাঁড়ার চেয়ারম্যান রানা সরদার পদত্যাগ করলেন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

ঈশ্বরদী উপজেলার ১ নং সাঁড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন। শনিবার ( ২০ এপ্রিল) ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিতভাবে আবেদন জানিয়ে তিনি পদত্যাগপত্র দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ সাঁড়া ইউপি’র চেয়ারম্যান রানা সরদারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, পদত্যাগপত্র দাখিলের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ০৫.৪৩.৭৬৩৯.৩৩.০০১.২৪-৫৬৫ নং স্মারকের এক পত্রে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর (২) উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে ইউএনও সুবীর কুমার দাশ পদত্যাগ পত্রটি গ্রহন করেন। সেইসাথে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৫ এর (২) উপধারা অনুসারে ইউএনও ১ নং সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ২০ এপ্রিল হতে শুণ্য ঘোষনা করেছেন।

এমদাদুল হক রানা সরদারের দাখিলকৃত পদত্যাগপত্রে পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামের কাছে তাঁর দায়িত্বভার হস্তান্তরের বিষয়টি উল্লেখ করেন।

জানা গেছে, আসন্ন ঈশ্বরদী উপজেলা পরিষদের নির্বাচনে এমদাদুল হক রানা সরদার উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য রানা সরদার ইউপি চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!