1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

তীব্র দাবদাহে পুড়ছে ঈশ্বরদী ; তাপমাত্রা ৪০.৫ ডিগ্রী

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ঘরে-বাইরে অসহ্য গরম। বাতাসে বইছে আগুনের হল্কা। সপ্তাহজুড়ে টানা দাবদাহে পুড়ছে ঈশ্বরদী। খাঁ খাঁ রোদে ঈশ্বরদী শহরের ব্যস্ততম সড়কগুলোতে লোক চলাচল কমে গেছে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ১৭ এপ্রিল বিকেল ৩টায় ঈশ্বরদীতে ৪০ দশমিক ৫ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড হয়েছে। এরআগে ১৫ এপ্রিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি এবং ১৬ এপ্রিল ৩৯ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ঈশ্বরদীতে বইছে তীব্র দাবদাহ।

বৃষ্টিহীন বৈশাখের প্রথম দিন রবিবার (১৪) এপ্রিল সকাল থেকে রোদের তীব্রতা বাড়তে থাকে। দুপুরের আগে শহরের পিচঢালা সড়কগুলো থেকে উষ্ণ হয়ে উঠে। ফলে সড়ক দিয়ে মোটরসাইকেল, রিকশা ও অটোবাইক চালকদের চলাচল কষ্টকর হয়ে পড়েছে। ঈশ্বরদী জংশন স্টেশনে দেখা যায়, রোদের তীব্রতায় জংশন স্টেশনের বাতাস গরম হয়ে উঠেছে। অপেক্ষমান ট্রেন যাত্রীরা গরমে হাফিয়ে উঠেছে। যাত্রী ফারুক হোসেন বলেন, বাতাসেও আগুন ঝরছে। শরীর পুড়ে যাচ্ছে। এতো গরম সহ্য করা কঠিন। দেশের এতো জায়গায় গেছি এত গরম কখনো অনুভব করিনি। সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। ফ্যানের বাতাসও প্রচন্ড গরম। ট্রেনে উঠতে পারলে বাঁচা যেতো।

ভ্রাম্যমাণ চা বিক্রেতা রওশন আলী বলেন, সড়ক আগুনের মতো গরম হয়ে তেঁতে গেছে। গরমের কারণে মানুষজন এখন চা খুব একটা খাচ্ছে না। তাই বেচাকেনা নেই।

প্রখর রোদে ঘাম ঝড়ানো তাপমাত্রার কারণে শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। শিশুদের গরমের তীব্রতায় দীর্ঘসময় ধরে পুকুরে নেমে ঝাপাঝাপি করতে দেখা গেছে। তীব্র খরায় ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি উঠছে না। ফলে উপজেলা জুড়ে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। পৌরসভার পানি বিভাগের সহকারি প্রকৌশলী প্রবীর বিশ্বাস বলেন, সাপ্লাই লাইনে পানি সরবরাহের জন্য সবকটি মেশিন চালিয়েও পানি সরবরাহ করতে কষ্ট হচ্ছে। খরা মৌসুমের শুরুতেই এবারে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নীচে নেমে গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ৪০ ডিগ্রী ওঠার পর থেকে তাপমাত্রা ক্রমশ: নিম্নমূখী হতে থাকে। ৮ এপ্রিল ৩০.৫ ডিগ্রী এবং ১১ এপ্রিল ঈদের দিন ৩২.৮ ডিগ্রী রেকর্ড হয়। ঈদের পরদিন ১২ এপ্রিল থেকে তাপমাত্রা ফের উর্দ্ধমূখী হতে থাকে। গত শুক্রবার ১২ এপ্রিল ৩৬.৭ ডিগ্রী, শনিবার ১৩ এপ্রিল ৩৮.৫ ডিগ্রী এবং রবিবার ১৪ এপ্রিল ৩৯ ডিগ্রী, সোমবার ১৫ এপ্রিল ৩৯.৫ ডিগ্রী এবং মঙ্গলবার ১৬ এপ্রিল ৩৯.৮ ডিগ্রী রেকর্ড হয়েছে। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!